হাদিসে আলো
MD IKRAMUL HAQUE · Books
Independent analytics for this App Store listing. AppTracker is not affiliated with MD IKRAMUL HAQUE.
Chart standing · US
What changed · US
Listing changes AppTracker has observed for this app in this storefront — new versions, price moves, rating shifts, and store copy.
Price & rating history · US
Reconstructed from the listing changes AppTracker has observed in this storefront. A field is charted once it has changed more than once, and each line starts at the value it moved from.
Price · Free now · 2 changes on record
About
"হাদিসে আলো" (Hadise Alo) — একটি সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত, অফলাইন এবং প্রিমিয়াম ডিজাইন সমৃদ্ধ বাংলা হাদীস রিডিং অ্যাপ্লিকেশন। দৈনন্দিন জীবনে সহিহ হাদীসের চর্চা সহজ ও সাবলীল করার উদ্দেশ্যে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটিতে রয়েছে বুখারী, মুসলিম, তিরমিজীসহ ১৫টি অত্যন্ত নির্ভরযোগ্য হাদীস গ্রন্থের সুবিশাল সংগ্রহ। ডাটাবেজ কম্প্রেশন প্রযুক্তি: হাদীসের বিশাল ডাটাবেজ শিপিং করার সময় অ্যাপের সাইজ সর্বনিম্ন রাখার জন্য আমরা উন্নত কম্প্রেশন আর্কাইভ ব্যবহার করেছি। প্রথমবার চালুর সময় এটি ডাটাবেজ এক্সট্র্যাক্ট করে প্রস্তুত করে নেয়। এরপর কোনো ইন্টারনেট সংযোগ বা অতিরিক্ত ডাউনলোড ছাড়াই সম্পূর্ণ অফলাইনে আপনি সমস্ত হাদীস রিড করতে পারবেন। অ্যাপের মূল বৈশিষ্ট্যসমূহ: • সুবিশাল ১৫টি হাদীস গ্রন্থ: সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনানে আন-নাসায়ী, সুনানে আবূ দাঊদ, সুনানে ইবনে মাজাহ, জামে' আত-তিরমিজী, মিশকাতুল মাসাবীহ, সুনানে আদ-দারেমী, রিয়াযুস স্বা-লিহীন, মুয়াত্তা মালিক, মুসনাদে আহমাদ, আল-আদাবুল মুফরাদ, শামায়েলে তিরমিযী, সহিহ হাদীসে কুদসি এবং ইমাম আন-নওয়াবীর চল্লিশ হাদীস। • অফলাইন গ্লোবাল সার্চ (অনুসন্ধান): অ্যাপের শক্তিশালী অনুসন্ধান ইঞ্জিনের মাধ্যমে শব্দ বা বাক্য দিয়ে মুহূর্তের মধ্যে সমস্ত হাদীস গ্রন্থ থেকে সার্চ করতে পারবেন। ফলাফলগুলো বই অনুযায়ী আলাদা ক্যাটাগরিতে সুন্দরভাবে হাইলাইট হয়ে প্রদর্শিত হবে। • ইন্টারঅ্যাক্টিভ সূচিপত্র: অ্যাপের ভেতরের স্লাইডিং সূচিপত্রে রয়েছে চমৎকার অ্যাকর্ডিয়ন মেনু। মূল অধ্যায়ের নিচে উপ-অধ্যায়গুলো মসৃণ অ্যানিমেশনে লোড হয় যা আপনাকে কাঙ্ক্ষিত হাদীসে খুব সহজে নিয়ে যাবে। • কাস্টমাইজেশন প্যানেল: আপনার পড়ার সুবিধার্থে সেটিংস থেকে ফ্রন্ট সাইজ পরিবর্তন করা, আরবী হাদীস হাইড বা শো করা এবং হরকত (চিহ্নসমূহ) বাদ দিয়ে পড়ার সুবিধা রয়েছে। • ডার্ক মোড এবং থিমস: চোখের সুরক্ষায় আকর্ষণীয় ডার্ক মোডের পাশাপাশি ৭টি ভিন্ন ধরনের প্রিমিয়াম থিম কালার সিলেক্ট করার সুযোগ। • লোকাল বুকমার্ক এবং রিড হিস্ট্রি: কোনো হাদীস সহজেই বুকমার্ক করে রাখতে পারবেন এবং সর্বশেষ কোন বইয়ের কত নম্বর হাদীস পড়ছিলেন তা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকে। • কপি ও শেয়ারিং: যেকোনো হাদীস এক ক্লিকেই সম্পূর্ণ টেক্সট কপি করতে এবং বন্ধুদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। আমাদের অঙ্গীকার (গোপনীয়তা নীতি): হাদিসে আলো অ্যাপটিতে কোনো থার্ড পার্টি ট্র্যাকার বা ট্র্যাকিং এসডিকে নেই। এটি সম্পূর্ণ অফলাইন হওয়ায় আপনার কোনো ব্যক্তিগত তথ্য বা অনুসন্ধান তালিকা কোনো সার্ভারে প্রেরণ করে না। আপনার গোপনীয়তা আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ। সহিহ হাদীসের আলো আপনার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। অ্যাপটি ভালো লাগলে রেটিং ও রিভিউ দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
Details